1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংহতি: প্রতীকী অনশন ও ভিসির পদত্যাগ দাবি - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংহতি: প্রতীকী অনশন ও ভিসির পদত্যাগ দাবি

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ এপ্রিল) কুবির আব্দুল কাইয়ুম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে গণস্বাক্ষর কর্মসূচি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কুয়েট শিক্ষার্থীদের দাবির পক্ষে ৫২৭ জনের বেশি শিক্ষার্থী স্বাক্ষর করেন।

প্রতীকী অনশন কর্মসূচিটি শুরু হয় দুপুর ১২টায় এবং চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় শিক্ষার্থীরা চত্বরে জড়ো হয়ে “জুলাই-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “দফা এক, দাবি এক—ভিসি মাসুদের পদত্যাগ”, “১ ২ ৩ ৪, ভিসি মাসুদ গদি ছাড়” এবং “আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে?” এসব স্লোগান দিতে দেখা যায়।

গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, “কুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য এক দফা দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আজ আমরা প্রতীকী অনশন ও গণস্বাক্ষরের মাধ্যমে সেই দাবির প্রতি সংহতি জানিয়েছি। কুয়েটের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওসমান গণি বলেন, “কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি। একইসঙ্গে আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা অন্যায়ভাবে বহিষ্কৃত ও মামলার শিকার হয়েছেন, তাদের মামলা প্রত্যাহার ও ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই।”

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রেক্ষিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি প্রধান ফটক থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে অন্তত ৪০-৪৫ জন শিক্ষার্থী আহত হন।

এই ঘটনার পর ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন, যার প্রতি সংহতি জানিয়ে কুবির শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD