1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন আহত

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বরুড়ায় ঝলম এলাকার একটি গ্যাস সিলিন্ডারবাহী পিক আপ উল্টে তার নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে জিসান(১৩) নামে এক কিশোর। এ সময়ে আহত হয়েছে আরো দুইজন। এ সময় নিহত জিসানসহ আরো ৪ শিশু কিশোর পুকুরে গোসল করছিলেন।
বরুড়া থানার ওসি তদন্ত সঞ্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর আনুমানিক দেড়টায় বরুড়া ঝলম সড়ক থেকে সিলিন্ডারবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওই পিকাপ এর নিচে চাপা পড়ে গোসলীত এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত জিসান ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
ঐ সময় একই গ্রামের আক্তার হোসেন এর ছেলে মেহেদী হাসান ( ১১), মাসুদ আলম এর ছেলে মাহফুজ আলম (৮) আহত হয়। ঐ সময় পুকুরের মাঝখানে থাকা রাফি নামের এক কিশোর বেঁচে যায়।
আহত মেহেদী হাসানের বাবা আক্তার হোসেন জানান, তারা চার কিশোর পুকুরে গোসল করছিল। এ সময় খালি সিলিন্ডার বাহি একটি পিকআপ পুকুরের পাশের রাস্তা দিয়ে যাবার সময় উল্টে পুকুরে পড়ে যায়। পিকআপ ও সিলিন্ডারের নিচে চাপা পড়ে জিসানের মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বাকি দুজন বেঁচে গেছে।
বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন গুরুতর আহতদূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। আমি যতটুকু দেখেছি রাস্তা কিছুটা ভাঙ্গা ছিল। তবে চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অথবা পিকআপটির ব্রেক ফেইলও হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD