1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ের বাকশিমুল ইউনিয়নের মাধবপুর এলাকায় ঘটনাটি ঘটে।
কুমিল্লা সদর জিআরপি আউট পোস্টের ইনচার্জ এসআই সোহেল মোল্লা জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামগামী ডাউন লাইনে অজ্ঞাতপরিচয় তিন কিশোর ভোররাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

নিহতদের পরিচয় সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও, তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে, তা-ও এখনো নির্ধারণ করা যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD