1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১৯ এপ্রিল)। খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে ফলাফল প্রকাশিত হবে।

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা ফলাফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরী হয়ে গেছে। আজকে সকালে বিদ্যুৎ ছিলো না। তবে এখন ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র  ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭হাজার ৬শত ৪৬জন এবং ‘এ’ ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে উপস্থিত ছিলো ২১ হাজার ৯ শত ৯৯জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD