1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলকল্পে সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলকল্পে সভা

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

বুড়িচং প্রিতিনিধি:

আগামী ২৬ এপ্রিল ‘২৫ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন সফলকল্পে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন সুন্নি দরবার ও সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বুড়িচং মনোহর আলী দরবার ও খানকা শরীফে দরবারের পীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে ও সাংবাদিক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন , ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদরী।
বক্তব্য রাখেন, বুড়িচং মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ বুড়িচং উপজেলা সভাপতি মোঃ অহিদুর রহমান ভূঁইয়া, মাওঃ ওছমান বেগ, মাওঃ মুহাম্মদ বাইজিদ রাজা রাজাবি, উপাধ্যক্ষ মাওঃ মোঃ গোলাম মোস্তফা, মুফতি সৈয়দ ছাবের আহমদ, মাওঃ মোঃ নূরে আলম খাঁন, মাওঃ মোঃ মিজানুর রহমান, প্রভাষক মাওঃ কাজী মোঃ আল ইমরান,পীরজাদা কাজী মোঃ কাওছার হোসেন, মোঃ সোলাইমান সরকার, মোঃ নজরুল ইসলাম, মাওঃ মোঃ এম এ মামুনুর রশিদ, মাওঃ মোঃ সালাউদ্দিন মামুন ফারুকী, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, মোঃ ইকবাল হোসেন, আহাম্মদ উল্লাহ ও মোঃ আরিফুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা- ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে সকল সুন্নী জনতাসহ সকল তরিকতপন্থী মানুষকে আসছে ২৬ এপ্রিল, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ২৬ তারিখের মহাসমাবেশ পরিণত হবে মহা জনসমুদ্রে । উক্ত মহাসমাবেশে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করে ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে থাকার এবং সর্ববৃহৎ সুন্নি জনতার মহা জাগরণে শামিল হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনাসহ বিভিন্ন সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD