1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় দু' ছাত্রদল নেতা আহত, ধারালো অস্ত্র সহ যুবলীগ নেতা আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় দু’ ছাত্রদল নেতা আহত, ধারালো অস্ত্র সহ যুবলীগ নেতা আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের কাশিপুর গ্রামে সন্ত্রাসী হামলায় বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম তুষার (২৭) ও একই গ্রামের আবু ইউসুফের ছেলে ছাত্রদল নেতা জিসান হোসেন জাবেদ (১৭) গুরুতর আহত হয়েছে। হামলায় অভিযুক্তরা হলেন ছোট কাশিপুর গ্রামের মোখছেদুর রহমানের ছেলে যুবলীগ নেতা আব্দুল মোতালেব (৪২), তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সুজন (২৫), সুজনের মামা পাশ্ববর্তী মান্নারা গ্রামের ইসহাকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে যুবলীগ নেতা আব্দুল মোতালেবকে গ্রামবাসী এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে ধারালো অস্ত্র হাতে তিনি গ্রামবাসীর উপর চড়াও হন, এসময় গ্রামবাসী তাকে ধারালো অস্ত্র সহ আটক করে বলে জানান ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সমাজপতি মাহবুবুল হক ও সিরাজুল ইসলাম। এ ব্যাপারে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক ওবায়দুল হক সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা মোতালেবকে পুলিশে সোপর্দ করে।

আহত ছাত্রদল নেতা জিসান হোসেন জাবেদ বলেন, আমি বুধবার সকালে আমার মায়ের ঔষধের জন্য দোকানে গেলে ছাত্রলীগ নেতা সন্ত্রাসী সুজন আমাকে স্টিলের পাইপ দিয়ে মারপিট করে ও পরে আমার বুকে চুরি দিয়ে আঘাত করে। এসময় আমার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে গিয়ে তার পিতা ও মামা সহ একত্রিত হয়ে রাতে তুষারের উপর হামলা চালায়। তুষার গুরুতর আহত, তিনি এখনো কথা বলতে পারে না।

বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সমাজপতি মাহবুবুল হক ও সিরাজুল ইসলাম বলেন, আওয়ামীলীগের শাসনামল থেকে মোতালেব, সুজন ও জাহাঙ্গীর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ও সুদের কারবার করে আসছে। তাদের হাতে এ এলাকার অনেক মানুষ লাঞ্চিত হয়েছে। তারা আওয়ামীলীগ দলীয় লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। সর্বশেষ তারা বুধবার সকালে ও রাতে জিসান ও তুষারকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মোতালেব। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোতালেবের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাকে চিকিৎসা দেয়ার পরামর্শ দেয়, সে এখন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এখনো মামলা অথবা লিখিত অভিযোগ পাইনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD