1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে আল আমিন (২৭) নামে এক চালক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। নিহত চালক ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের একাধিক বস্তা বোঝাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় এসে খাদে পড়ে যায়। এতে চালক আলামিন ওই অটোরিকশাটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরো জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়েন চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আজিজুল হক জানান, খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD