1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা (নোয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মরিচা গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেন জানান, বিকালে আলেয়া বেগম নিজ জমিতে ধান কাটার পর ক্ষেতেই ধান মাড়াই করছিলেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, জমি থেকে ধান কেটে সবাই মাড়াইয়ের কাজ করছিলাম। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হয়, এরপর বজ্রপাতে আমার স্ত্রীর মৃত্যু হয়।”
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, বজ্রপাতে একজন নারী মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, বজ্রপাতে নিহত নারীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে পরিবারের খোঁজ নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD