1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অসহ্য - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

অসহ্য

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

দেশটা স্বাধীন করতে গিয়ে,
জীবন গেল যাদের।
তাদের কথা ভুলে আমরা,
পালন করছি মরছে যারা,
দেশ স্বাধীন হবার পরে।

যুদ্ধে যারা করতে গেল,
অনেকেই আর ফিরে এলো না,
কত মায়ের বুক খালি হলো,
সেসব কথা ভুলে,
করছি পালন মাসে মাসে,
সবকিছু বন্ধ করে।
করছি পালন যাদের নিয়ে,
হতে পারে তারা বিরাট কিছু,
হতে পারে তারা ক্ষমতাবান।
তাই বলে কি ভুলতে হবে,
যারা দিলো দেশের জন্য প্রাণ?

আমি অভাগা থাকিনে দেশে,
তাই বলে কি নেই কারো পাশে?
দেশকে ভালোবাসি বলে,
সত্যি কথা বলি।
মরেছে গান্ধি, মরেছে ক্যানেডি,
মরেছে ওলফ পালমে,
তাই বলে কি থেমে গেছে জাতি?
বরং এসেছে নতুন করে
নতুন উদ্দীপনা নিয়ে
গড়ছে তাদের দেশগুলো তারা
পারেনি কেউ অতীতে যা করতে।

আমরা শুধু দুঃখ করে,
মরছি জাতি ধুঁকে ধুঁকে।
আর কতদিন এমন করে
চলতে হবে বল?
সোনার বাংলা গড়তে হলে,
ধান্দাবাজি ছাড়তে হবে।
গড়তে হবে দেশ আমাদের,
নতুন প্রজন্মের জন্য।
তা নাহলে থেমে যাবে,
ভালোবাসার স্বপ্নটুকু।
জানবে না কেউ দেশের কথা
অসহ্য ধরবে ঘিরে,
উপায় তখন হবে কি যে
ভাবছি বসে একা শেষে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD