1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সুমন নামের একজন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সুমন নামের একজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬১০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশে তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সুমন সামছুল হক চেয়ারম্যানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটকের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগানের বুলেট, ৫টি দেশে তৈরি অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল (বৈধ কাগজপত্রবিহীন) জব্দ করা হয়েছে।ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আমিনুর রহমান বলেন, ‘লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের যৌথ অভিযানে শনিবার গভীর রাতে অবৈধ এয়ারগান ও দেশে তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি এয়ারগান দিয়ে স্থানীয় বিভিন্ন মানুষকে ভয় দেখাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার এয়ারগানের ভয়ে পেছনে যেতে গিয়ে এক ব্যক্তির দুই পা ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার সালাউদ্দিন সুমনের হেফাজত থেকে একটি অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগান বুলেট, ৫টি দেশীয় অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD