1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মক্রবপুর ইউনিয়ন বিএনপির ফুলেল সংবর্ধনা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মক্রবপুর ইউনিয়ন বিএনপির ফুলেল সংবর্ধনা

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নব গঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া ও সদস্য সচিব নুরুল আফসার নয়নসহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দকে মক্রবপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) সকালে কালেম আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সদস্য ও মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব নূরুল আফসার নয়ন।

নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবগঠিত নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশাররফ হোসেন, পৌরসভা সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, সদস্য মামুনুর রশীদ, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কবির খান, ৩নং ওয়ার্ড সভাপতি এস এম হেলাল, ৮নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম বাদল, ৯নং ওয়ার্ড সভাপতি ফরিদ উদ্দিন।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে মক্রবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD