1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীতে পুলিশ পরিচয়ে চাদা আদায়কালে ২ প্রতারক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীতে পুলিশ পরিচয়ে চাদা আদায়কালে ২ প্রতারক আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫২২ বার পঠিত
নগরীতে পুলিশ পরিচয়ে চাদা আদায়কালে ২ প্রতারক আটক
নেকবর হোসেন,স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিক্সা হতে চাঁদা আদায়কালে ২ জন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এ সময়  চাঁদা আদায়ের নগদ ১ হাজার ৬ শত  টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকাল  সোয়া ৮ টায় নগরীর রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের  সামনে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ  সূত্র জানায়, রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের  কতিপয় ব্যক্তি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে সিভিল পোষাকে বিভিন্ন সিএনজি, অটোরিক্সা ড্রাইভারদের গাড়ী পার্কিং করার ইস্যু দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে বিভিন্ন গাড়ী হতে ৩০/৪০ টাকা করে চাঁদা আদায় করার সংবাদ পাওয়া যায়। ঘটনার বিষয়টি কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশ অবগত হওয়ার পর পরই বিষয়টি  পুলিশ সুপার জানতে পারেন।
তাৎক্ষনিক  পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশের টিমকে উল্লেখিত স্থানে গিয়ে  পুলিশের পরিচয়দানকারি দুই প্রতারককে চাঁদার টাকাসহ আটক করে।
আটক হওয়া দুই প্রতারক হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া(২২) ( বর্তমানে  সদরের  গোবিন্দপুর পশ্চিম পাড়ার  ফিরোজ ড্রাইভারের ভাড়াটিয়া) এবং  সদরের সাহাপাড়ার মো: স্বপন মিয়ার ছেলে মোঃ আরিফ(২৩)।
উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD