1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যৌথ বাহিনী কর্তৃক অস্ত্রসহ সন্ত্রাসী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় যৌথ বাহিনী কর্তৃক অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় যৌথ বাহিনী কর্তৃক রিপন মিয়া নামে এক সন্ত্রাসীকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।

যৌথ বাহিনীর একটি দল গতকাল সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলার তিতাস থানার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ সন্ত্রাসীকে গ্রেফতার করে। সন্ত্রাসী রিপন মিয়া ওই শাহপুর গ্রামের মোনতাজ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।

যৌথবাহিনী তার নিজ বাড়ি হতে তাকে আটক করার পর তার কাছ থেকে ১ টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধার করে। মঙ্গলবার গ্রেফতারকৃত রিপনকে উদ্ধারকৃত অস্ত্রসহ তিতাস থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD