1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ৭ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লার নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু.মোছলেহ উদ্দিন,নায়াবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। নগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবুর রহমান এর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন,মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.,কামারুজ্জামান সোহেল,মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভপতি হাসান আহম্মেদ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহীপ্রমুখ। সমাবেশ শেষে নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন। এসময় বিক্ষোভ মিছিলে আরো অংশ গ্রহন করেন,মহানগর জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, লুৎফুর রহমান খান মাসুম,অধ্যাপক মজিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, আইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান। এ ছাড়া গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD