1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৪১৫ বার পঠিত

হোমনায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শামীম রায়হান,স্টাফ রির্পোটার

কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তায় ইলেকট্রনিক্স দোকানের ভিতর থেকে হ্নদয় দেবনাথ (১৭)নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। মৃত্য হ্নদয় দেবনাথ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের লিটন দেবনাথের ছেলে৷

শুক্রবার(১৭ মার্চ) সকালে হোমনা উপজেলার চৌরাস্তার মনি মুক্তা ইলেকট্রনিক্স দোকানের ভিতর থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত হ্রদয় দেবনাথ মনি মুক্তা ইলেকট্রনিক্স হাউজের মালিক কানু দেবনাথের ভাগিনা ও হোমনা সরকারি ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার(১৬ মার্চ) রাতে ঝড় বৃষ্টির চলাকালীন সময় আনুমানিক রাত ৩টায় হ্নদয় দেবনাথ দোকানে থাকাকালীন সময় মোবাইলে ফোন করলে মোবাইল রিসিভ না করায়৷সকালে এসে দোকানের বাহির থেকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সাটার ভেঙ্গে ভিতর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত হ্নদয় দেবনাথ হোমনায় মামা বাড়ি থেকে লেখাপড়া করতো৷

হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান,আপাতত আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত ছাড়া সঠিক কারন বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD