1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার তিতাসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ দুজনকে আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার তিতাসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ দুজনকে আটক

  • প্রকাশিতঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর বাস্তুহারা কলোনিতে রুবেল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।আটকেরা হলেন—সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাস্তুহারা কলোনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে সুন্দর আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করেন সুন্দর আলী।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, বাস্তুহারা কলোনি থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD