1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় খুন ও ডাকাতিসহ ৫ মামলার আসামির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় খুন ও ডাকাতিসহ ৫ মামলার আসামির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪৭৮ বার পঠিত

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ডাকাতি, খুন ও দস্যুতাসহ পাঁচ মামলার আসামী মো. ফারুক মিয়া ওরফে পাণ্ডু ডাকাতের (৩০) ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার বাগমারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

নিহতের মা হোসেনে আরা বেগম বলেন, শুক্রবার সকালে লোকজন এসে বললো আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। গিয়ে দেখি ঘটনা সত্য। আমার ছেলে অন্যায় করলে তাকে জেলে দিয়া দিত। আমি এর বিচার চাই।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, লাশের ঘাড়ে চাকুর ঘাঁইসহ পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কোমরে কালো ওড়না বাধা ছিল।
ওসি আরও বলেন, তার বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতেই ওয়ারেন্ট রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদঘাটন এবং খুনিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD