1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ছুটিতে আসা এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে‌ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, বেশ কিছুদিন আগে ঐ গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো ব্যানারটি দু’একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে ছিঁড়ে যায়। ঐদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালাগাল করে। রাতে টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে কনস্টেবল সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় কনস্টেবলকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে জানতে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানার মুঠোফোনে কল দিলে কেটে দেন।
রাত সোয়া ১২টায় ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঐ এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD