1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কান্দাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

দৌলখাঁড় ইউনিয়ন জামায়াত সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং যুব ও প্রচার বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক শাহদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য গেয়াস উদ্দিন, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট সদর সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, বটতলী ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর, দৌলখাঁড় ইউনিয়ন সাবেক সভাপতি ডাক্তার খোরশেদ আলম।

  • এসময় উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি জয়নুল আবেদীন, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব জামান মিয়াজী, ৭নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ওহিদুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি সাহাব উদ্দিন শিহাব, ৯নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াছিন, ছাত্রশিবির দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারী মেজবাহ মিয়াজী, জামায়াত নেতা মাহবুবুল আলম লাতু, মুক্তার হোসেন, জহির উদ্দিন প্রমুখ।

    অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়নের উদ্যোগে কয়েকটি অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ঢেউ টিন উপহার প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD