1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

নেকবর হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল বের করে।
বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর টাউন হলের সামনে থেকে মিছিল বের করবে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্বদেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন। নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাসির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ,শাহাদাত হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব মুসলিম উম্মাহসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD