1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি মুহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।

ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সেক্রেটারি নেছার উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা অর্থ সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া আজাদ, নরসিংদী জেলা সাবেক অফিস সম্পাদক মুদ্দাসসির ফাইয়াজ।

অনুষ্ঠান শেষে কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন হাতে তুলে দেন অতিথি বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD