1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ (মঙ্গলবার) কলেজ ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরী। আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন। এছাড়া, ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রোগ্রামটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মোঃ সাইফুল ইসলাম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সুরের মূর্চনায় মাতান জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুল হাসান।

রমজানের আত্মশুদ্ধি ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন প্রথম বর্ষের থেকে ইমরান হোসেন,
,দ্বিতীয় বর্ষের মোঃ নাসির হোসেন, তৃতীয় বর্ষের থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজমুল হক , মাস্টার্স থেকে রমজানের আত্মশুদ্ধি ও বিভাগীয় একতা নিয়ে বক্তব্য দেন আব্দুল্লাহ আল মামুন ।

 

আমন্ত্রিত অতিথি প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরী সিয়াম ও আত্মশুদ্ধি নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন। তিনি বলেন, “বিগত বছরগুলোতে এ ধরনের সমন্বিত আয়োজন করার সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, এবার আমরা তা করতে পেরেছি, এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি শিক্ষার্থীদের আগামীর অনুষ্ঠানে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

অবশেষে, বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD