1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪১১ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বাংলাদেশ বেতার কেন্দ্র, কুমিল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরমুখী একটি মাইক্রোবাস কুমিল্লামুখী সিএনজি ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষে জড়ায়। এতে সিএনজি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়, আর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত হানে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী রিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রিপা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী এবং সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় ছয়জন আহত হওয়ার তথ্য পেয়েছি এবং পরবর্তীতে আফসানা আক্তার রিপার মৃত্যু হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD