1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলায় কৃষক হত্যা দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলায় কৃষক হত্যা দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর ।।

‘১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়। এর পর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে কৃষক ‘হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে। এ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা, দোয়া ও শোক র‌্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার।

এসময় মুরাদনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ হাসান মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকিরসহ কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়া শেষে একটি শোক র‌্যালি হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD