1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ মার্চ) শুক্রবার বিকাল ৪টায় সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কামরুল হাছান সালেহী। এতে সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, অধ্যক্ষ খাইরুল আমিন। এসময় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল আল মামুন, আবদুর রহিম, আব্দুস সালাম, সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সোহেল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আশ্রাফুল ইসলামসহ জামায়াতে ইসলাম অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মিজানুর রহমান আতিকী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD