1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কু‌মিল্লায় বিশ্ব ভোক্তা অ‌ধিকার দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কু‌মিল্লায় বিশ্ব ভোক্তা অ‌ধিকার দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত

নেকবর হোসেন ।।

কু‌মিল্লায় বিশ্ব ভোক্তা অ‌ধিকার দিবস উদযাপন উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। “নিরাপদ জ্বালা‌নি, ভোক্তাবান্ধব পৃ‌থিবী” প্রতিপাদ‌্যকে ধারণ ক‌রে সকাল সা‌ড়ে ১০টায় জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) শিউ‌লি রহমান তিন্নীর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কু‌মিল্লার জেলা প্রশাসক ও জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ শামীম আলম। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপা‌রের প্রতি‌নি‌ধি অত‌ি‌রিক্ত পু‌লিশ সুপার (‌ডিএস‌বি) কাজী মো: ম‌তিউল ইসলাম, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মিজানুর রহমান, অতি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট মোশা‌রেফ হো‌সেন ও ক‌্যা‌ব কু‌মিল্লা জেলার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম।

অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য ও মা‌ল্টি‌মি‌ডিয়ার মাধ‌্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন বিষয় তু‌লে ধ‌রেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম। অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক আ‌তিক উল‌্যাহ খোকন, সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, অতি‌রিক্ত প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইসমাইল হো‌সেন, বি‌সি‌কের ডি‌জিএম মুনতাসীর মামুন, রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তির এম এ তা‌হের, চকবাজার পাইকা‌রি ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আ‌লী আশ্রাফ, ইটভাটা মা‌লিক স‌মি‌তির আ: ম‌তিন, এল‌পি‌জি গ‌্যাস ব‌্যবসায়ী স‌মি‌তির সাধারণ সম্পাদক ম‌নি মুক্তা পাল, রাজগঞ্জ বাজা‌রের সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন, রানীর বাজার স‌মি‌তির সভাপ‌তি আবুল হা‌শেম প্রমুখ।

ব‌্যবসায়ীরা আসন্ন রমজা‌নে কোন প‌ণ্যের সঙ্কট নেই ব‌লে আস্বস্ত ক‌রেন। ছোলাসহ নিত‌্যপ‌ণ্যের আট থে‌কে দশ‌টি প‌ণ্যের দাম নিম্নমুখী ব‌লে সভা‌কে অব‌হিত ক‌রেন।

 

প্রধান অতি‌থি সভায় উপ‌স্থিত সকল‌কে ধন‌্যবাদ জানান এবং আসন্ন রমজা‌নে প‌ণ্যের সরবরা‌হে কোন ঘাট‌তি হ‌বে না ব‌লে নিশ্চয়তা প্রদান ক‌রেন। আসন্ন রমজান‌কে সাম‌নে রে‌খে বাজার ম‌নিট‌রিং জোরদার করা হ‌বে উ‌ল্লেখ ক‌রে তি‌নি সকল‌কে সজাগ থাকার আহ্বান জানান। তি‌নি জানান, ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর প্রয়োগ ক্ষেত্র ব‌্যাপক। নি‌জে‌দের কল‌্যা‌ণের স্বা‌র্থে যুগান্তকারী আইন‌টি বাস্তবায়‌নে তি‌নি সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

অনুষ্ঠা‌নে জেলা পর্যা‌য়ের বি‌ভিন্ন সরকা‌রি দপ্তর প্রধান, ক‌্যাব কু‌মিল্লার নেতৃবৃন্দ , হো‌টেল রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তি, দোকান মা‌লিক স‌মি‌তি, এল‌পি‌জি গ‌্যাস ব‌্যবসায়ী স‌মি‌তি, ফি‌লিং স্টেশন মা‌লিক সমি‌তি, ইটভাটা মা‌লিক স‌মি‌তি, বি‌ভিন্ন বাজার ব‌্যবসায়ী স‌মি‌তি, যুব ও‌য়েল‌ফেয়ার এ‌সো‌সি‌য়েশ‌নের সদস‌্যবৃন্দ, এন‌জিও প্রতি‌নি‌ধি, সাংবা‌দিক, সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি ও ভোক্তা সাধারণ স‌ক্রিয়ভা‌বে অংশগ্রহণ ক‌রে তা‌দের মতামত ব‌্যক্ত ক‌রেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD