1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে চাচাকে ফাঁসাতে নিজ ঘরে আগুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে চাচাকে ফাঁসাতে নিজ ঘরে আগুন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩২১ বার পঠিত

 

নাঙ্গলকোট  প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের শরফাতলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে নিজ টিন সেড ঘরে আগুন দিয়ে বৃদ্ধ চাচা গোলাম মোস্তফা তালুকদারকে (৬৭) হয়রানি করতে থানায় মামলা ও অপপ্রচারের অভিযোগ উঠেছে একই বাড়ির আবু সালেহ মূসা তালুকদারের বিরুদ্ধে। নিরীহ প্রবাসী পরিবারকে হয়রানির ঘটনায় বুধবার সকালে শরফাতলী তালুকদার বাড়ি প্রাঙ্গণে বিক্ষোভ করে গ্রামের শতশত মানুষ। অভিযুক্ত আবু সালেহ মূসা ওই গ্রামের আব্দুল বারিক তালুকদারের ছেলে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আবু সালেহ মূসা নিজ ঘরে আগুন দিয়ে তার চাচা মোস্তফা তালুকদারকে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী ও গ্রামবাসী।
ভুক্তভোগী মোস্তফা তালুকদার বলেন, আমার সাথে আমার ভাতিজা মূসার জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বিরোধের জেরে সোমবার রাতে মূসা নিজ ঘরে আগুন দিয়ে আমার বিরুদ্ধে সে থানায় অভিযোগ করে এবং আমাদের গ্রামের আব্দুল মোতালেব তালুকদার ও আব্দুল খালেক তালুকদার মিলে ষড়যন্ত্র মূলক ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। আগুন দেখে আমি-সহ গ্রামবাসি আমার ছাদের ট্যাংকির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ছাড়াও তারা বিভিন্ন সময়ে আমার উপর হামলা, আমার ঘর ডাকাতি-সহ বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শরফাতলী গ্রামের সমাজপতি ফেয়ার আহম্মেদ মিয়াজী দুলাল, মুফতি নিজাম উদ্দিন, হাবিবুর রহমান মিয়াজী আইভি, বেলাল মেইকার ও ইলিয়াস বলেন, গ্রামের তালুকদার বাড়ীর আবু সালেহ মূসা তালুকদারের সাথে একই বাড়ীর মোস্তফা তালুকদারের জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে মূসা নিজ ঘরে আগুন দিয়ে মোস্তফা তালুকদারকে ফাঁসানোর চেষ্টা করে আসছে। আমরা গ্রামবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সঠিক তদন্ত করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

ঘটনায় অভিযুক্ত আবু সালেহ মূসা তালুকদারকে বাড়িতে গিয়ে না পাওয়ায় ও তার মোবাইল ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD