1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেনারেল হাসপাতাল স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪৫৭ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

কুমিল্লা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা কমিটির সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার এমপি কুমিল্লা জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ তহবিলে বছরে ২ লক্ষ টাকা অনুদান দিবেন। ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এই কথা বলেন।

সভা চলাকালীন সময় তিনি রোগী কল্যাণ ফান্ডে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন। এ সময় তিনি বলেন আমি নিজে কুমিল্লা জেনারেল হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করেছি। তিনি আরো বলেন আমি সবাইকে আহ্বান জানিয়ে বলেন যাতে সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে। উন্নত রাষ্ট্রসমূহের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও এখন অনেকটাই এগিয়েছে। এখন সরকারি হাসপাতাল সমূহে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সকল মেশিন ও সরঞ্জামাদি।

কুমিল্লার সিভিল সার্জন ডা: নাছিমা আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, প্যানেল মেয়র হাবিবুর আলআমিন সাদি, জাতীয় শ্রমিকলীগ কুমিল্লা মহানগরের যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD