1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি-গোয়ালঘর ভস্মীভূত, দগ্ধ ৫ গরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বাড়ি-গোয়ালঘর ভস্মীভূত, দগ্ধ ৫ গরু

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়িসহ গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৫টি গৃহপালিত গরু দগ্ধ হয়েছে। এ ছাড়া একজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর মধ্যপাড়ার শিরু ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশের সাবেক সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শামীম জানান, বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৫টি গরু অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুন নিভাতে গিয়ে ঘর ও গরুর মালিক মিজান ব্যাপারীর ছেলে মাসুদ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া আগুএন শিরু ব্যাপারীর ছেলে আবু তাহের, কাশেম ব্যাপারীর ছেলে পারভেজের ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। স্থানীয় যুবদল নেতা মামুনুর রশিদ জানান, অগ্নিদগ্ধ দুটি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি ২ ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং একই সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ২টি গরু জবাই করেছেন মালিক। তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপক্ষে তা নিরূপণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD