1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে পুকুরে ভাসছিলো নারীর লাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবিদ্বারে পুকুরে ভাসছিলো নারীর লাশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ভাসমান অবস্থায় ওহিদা বেগম ( ৮২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাড়া গ্রামের জলিল ডাক্তারের বাড়ীর পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি একই বাড়ীর মৃত হানিফ মিয়ার স্ত্রী।
নিহত বৃদ্ধার ভাগনে হাবিবুর রহমান জানান, আমার খালা মানষিক ভারসাম্যহীন ছিলেন। উনার কোন ছেলে নেই, মেয়েদের বিয়ে হয়ে গেছে। স্বামী হারা ওহিদা বেগম একাই একটি ঘরে বসবাস করতেন।
ধারনা করা হচ্ছে গত রাতের কোন এক সময় পুকুর পাড়ে গেলে, পানিতে পড়ে যান। আমরা সেহরির সময় তাকে ঘরে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করি। সকালে তার লাশ পুকুরে ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেই। তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশের অনুমতি নিয়ে লাশ দাফন করি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃদ্ধা মহিলা কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। রাতে পুকুরে গিয়ে হয়তো পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি।সকালে পুকুরে লাশ দেখে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সব তথ্য নিয়ে লাশ দাফনের অনুমতি দেই। এবিষয়ে পরিবারের কেউ মামলা করতে আগ্রহি না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD