1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ হৃদয় (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তার নিকট হতে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।
আটক হওয়া হৃদয় কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মোজাফফর মিয়ার ছেলে।
র‌্যাবের সদস্যরা গতকাল রাতে এ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান অভিধানে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD