1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিলাসবহুল গাড়িতে ৫০ কেজি গাঁজাসহ আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিলাসবহুল গাড়িতে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচারকালে একাধিক মামলার আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ষোলনল ইউনিয়নের নানুয়ার বাজার এলাকায় একটি গাড়ি তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হলেন মাদক ব্যবসায়ী কুমিল্লা সদরের কুচাইতলী ৩ ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে ও একাধিক মামলার আসামি মো. আবু সাঈদ ভূঁইয়া (৩৫) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর নোয়াপাড়ার মহিন উদ্দিনের ছেলে মো টিপু সুলতান (২৭)।

বুড়িচং থানার ওসি কালের কণ্ঠকে বলেন, একটি হায়েস গাড়ি এবং ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুড়িচং থানায় মাদকদ্রব্য আইনে মামলা এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD