1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে পিতার বিরুদ্ধে ১৬ মাসের পুত্র সন্তানকে হত্যার অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে পিতার বিরুদ্ধে ১৬ মাসের পুত্র সন্তানকে হত্যার অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের পুত্র সন্তান আব্দুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা ক্বারী আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক পিতা ক্বারী আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত্যু আব্দুল খালেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। জন্ম গ্রহনের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলো। এ নিয়ে কিছুদিন পর পর পরিবারের মাঝে বিরুদ্ধ চলছিলো। এই ঘটনায় বেশ কয়েকবার সামাজিক ভাবে বিরুদ মিটানোর চেষ্টাও করা হয়েছে।
মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীই আমারা সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। তিনি আরো বলেন, গত কাল থেকে আমার ছেলে আব্দুল্লার জ¦র অনুভব হচ্ছিলো। সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাকা আমি নিয়ে যাচ্ছি। বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যায়। পড়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলে। তার সাথে আর আমি যোগাযোগ করতে পারিনা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার ছেলে মৃত্যু নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদু রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল শেষে মৃত্যুর মূল করন জানার জন্য ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD