1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের মৃত্যু। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের মৃত্যু।

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।। 

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১ টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক, তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ঔই প্রতিঠানে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনিন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সহ, প্রথম আলো কুমিল্লা অফিসের সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার শহর এর সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD