1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোবাশ্বের আলম ভূঁইয়া-সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়কোট উত্তর ইউনিয়নে বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মোবাশ্বের আলম ভূঁইয়া-সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়কোট উত্তর ইউনিয়নে বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২০ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া-সহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাহিনী বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মনির হোসেন মজুমদার, ইউনিয়ন যুবদল নেতা ইসরাফিল সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন মোল্লা, দেলোয়ার হোসেন মজুমদার, সাইফুদ্দিন হাজারী, শরীফ উদ্দিন বাহাদুর, মোফাজ্জল হোসেন, নূরুল ইসলাম, মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর আহমেদ আপন, আরমান মুক্তাদির, হাছান, শাওন, আব্বাস, রায়হান, সাব্বির, আরিফ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD