1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ইটভাটায় ডাকাতি : আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ইটভাটায় ডাকাতি : আটক ২

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটের ভাটায় ডাকাতি করে পালানোর সময় দুই ডাকাত সদস কে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এঘটনায় ইটভাটার শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের আলী মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

রবিবার দুপুরে আটকৃত ডাকদের কুমিল্লা জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাত ১১টায় উপজেলার নবীপুর এলাকার আর.আর.কে বিক্সফিল্ডে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো উপজেলার রহিমপুর গ্রামের মৃত মালেক সরকারের ছেলে হেলাল সরকার(২৮) ও একই গ্রামের মফিজ সরকারের ছেলে শুক্কুর সরকার(২৭)।

স্থানীয় ও মামলার বিবরন সূত্রে জানা যায়, উপজেলার নবীপুরে আর.আর.কে ইটভাটায় শনিবার রাত ১১টায় ভাটার শ্রমিকরা মলিকপক্ষ থেকে প্রাপ্ত বেতনের টাকা বন্টন করার সময় রহিমপুর গ্রামের দীন ইসলাম চপ্পলের নেতৃত্বে ৭/৮ জনের একটি ডাকাত দল ইটভাটায় হানাদিয়ে শ্রমিকদের এলোপাথারি মারধর শুরু করে এবং তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ৪ শত টাকা, ৩টি মোবাইল সেটসহ মালামাল ছিনিয়ে নেয়। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই ডাকাত সদস্যকে আটক করে। ইটভাটার শ্রমিক আলী মিয়া বাদী হয়ে ৩জনকে এজাহারনামীয় ও ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামীকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD