1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারের এলাহাবাদে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দেবিদ্বারের এলাহাবাদে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৯ বার পঠিত

 

 

খলিলুর রহমান।।

২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক কাওয়ালী সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এলাবাদ ইউনিয়ন। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ আছর হতে শিল্পীরা আবৃত্তি,নাট্যপ্রদর্শনী,বিপ্লবী গান ও কাওয়ালী উপস্থাপন করেন।

 

অনুষ্ঠানে ঢাকাস্থ সাইমুম শিল্পগোষ্ঠী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদী মঞ্চ,কুমিল্লার সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদ এবং গোমতী সাংস্কৃতিক সংসদ তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

কুমিল্লা জেলার গোমতী শিল্পগোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীতের স্রষ্টা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিখ্যাত ইসলামি সংগীত এবং দেশাত্মবোধক গান উপস্থাপন করেন।

সাইমুম শিল্পোষ্ঠীর শিল্পীরা হাস্যরসাত্মক উপস্থাপনা পরিবেশন করেন। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় উপস্থাপনা কাওয়ালী গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন আজাদী মঞ্চ।

অনুষ্ঠানে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক, জনপ্রিয় নাট্যকার, নাট্য নির্মাতা শিল্পী এবং অভিনেতা এ বি এম নোমান আজাদ;সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সংগীত পরিচালক, বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী এবং অভিনেতা শফিক আদনান;সাইমুম শিল্পগোষ্ঠীর শিশু কিশোর নাট্য পরিচালক জনপ্রিয় নাট্যাভিনেতা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD