1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজ শুক্রবার শাহপুর দরবার শরীফের ওরস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আজ শুক্রবার শাহপুর দরবার শরীফের ওরস

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি ক্বারী গাজী আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) ৭০ তম ওরস মোবারক শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী( রা) দ্বিতীয় হজরত শাহজাদা হজরত শেখ শাহজাদা ড. আহমদ পেয়ারা বাগদাদী আলক্বাদেরী( রহ) ২০ তম বাৎসরিক ওরস মোবারক
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘদিন ইরাকের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বাগদাদ শরীফে সাইয়্যেদেনা পীরানে পীর হজরত বড় পীর শায়খ্ মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী (রা) মাজার শরীফ জেয়ারত করে তিনি ফয়েজ বরকত লাভ করেন।

ওরসের কর্মসূচীর মধ্যে রয়েছে, কোরআন তেলাওয়াত, মাজার শরীফ গোসল,গিলাফ চড়ানো,মাজার শরীফে ফুল নজরানা,রাতব্যাপী মিলাদ মাহফিল, কাসিদায়ে সোবহান থেকে কাসিদা পরিবেশন,
জিকির আজকার,সালাতুস সালাম এবং শনিবার বোগদাদী হুজুরের ওরস শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করবেন


হজরত শাহজাদা হজরত শেখ শাহজাদা ড. আহমদ পেয়ারা বাগদাদী আলক্বাদেরী( রহ) শাহজাদা গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব আলক্বাদেরী। আজ শুক্রবার জুমার নামাজের সময় শাহপুর দরবার শরীফে ভক্ত ও আশেকানদের ঢল নামে। গতকাল ৬ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে সারাদেশ থেকে ভক্ত ও আশেকানরা আসতে শুরু করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD