1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিকুল নামে এক যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২১ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মো. আতিকুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আতিক পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার।

নিহতের বাবা আবদুল মান্নান মিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আতিক সোমবার রাত আটটার সময় সোনাকাটিয়া গ্রামের মধ্যম পাড়া মোতালেবের দোকানে যায়। সেখানে পূর্ব থেকে যোগসাজশে উপস্থিত থাকা একই গ্রামের নূরে আলম, আমান ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মো. আতিককে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি লোহার রড, এসএসপাইপ, বিদেশী বড় টর্চ লাইট, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা, কান, নাক ও মুখে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আতিক ও উপস্থিত একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করে।

পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আতিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আইসিইউ সঙ্কটে পরে ঢাকার বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিএনকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়। এদিকে আতিকের মৃত্যুর খবরটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিকেল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD