1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিজিবির গাঁজাসহ মাদক চোরাকারবারী আটক - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বিজিবির গাঁজাসহ মাদক চোরাকারবারী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী সালদানদী এলাকায় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ব্যাগ ভর্তি ছয় কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
আটক হওয়া মো. মমিনুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা সদরের এলএন মিলস এলাকার মৃত রফিক উল্লাহ এর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সালদানদী বিওপির বিজিবি সদস্যরা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, আটককৃত মাদক ও ব্যাগ সহ আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD