1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী)ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চালকসহ আটক করা হয়।
চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল দিঘিরপার গ্রামের আব্দুস সামেদের ছেলে।
পুলিশ জানায়, ঢাকার ইমামগঞ্জ থেকে কাভার্ডভ্যানে করে নিষিদ্ধ পলিথিন চট্টগ্রাম যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ২৫০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক উজ্জল হোসেনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
হাইওয়ে পুলিশ( কুমিল্লা রিজিয়ন) খাযরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ হতে দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD