1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের স্মরনে শোক সভা ও দোয়া - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের স্মরনে শোক সভা ও দোয়া

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৩ ফেব্রয়ারি) দুপুরে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়ার আয়োজন করেন পাঁচথুবী ইউনিয়ন যুবদল।
মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসানসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, গেল ৫ আগষ্টে এর পর এমন অনৈতিক হত্যাকান্ড আমরা দেখতে চাইনি। যার জন্য আমরা ১৬টি বছর পার করেছি। যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর হত্যাকান্ডটি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের মনে দাগ কেটেছে। প্রধান উপদেষ্ঠাসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা এ হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার করার আশ্বাস দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে সঠিক বিচার চেয়েছেন। আমরা সকলে সহসাই এ হত্যার সুষ্ঠ বিচার চাই। বক্তরা বলেন তৌহিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে যারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।উল্লেখ, গত ৩১ জানুয়ারি রাতে যৌথ বাহিনীর পরিচয়ে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় তৌহিদুল ইসলামকে। পরদিন সকালে আহত তৌহিদুলকে গোমতী নদীর বেড়িবাঁধ থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD