1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ওশান হাই স্কুলের শিক্ষকসহ ১৩ জন গুরুত্বর আহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ওশান হাই স্কুলের শিক্ষকসহ ১৩ জন গুরুত্বর আহত

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক পর্য্যায়ে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ওশান হাই স্কুলের শিক্ষকসহ ১৩ জন গুরুতর আহত হয়েছে। (১ ফেব্রুয়ারী) শনিবার উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক পর্য্যায়ে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলায় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল বিজয়ী হয়। খেলায় বিজয় অর্জন করায় আনন্দ উল্লাস করার পথে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এবং চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ এর বহিরাগতরা ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের শিক্ষকসহ খেলোয়াড়দের উপর অতর্কিত লাঠি-সোটা, ব্যাট, স্ট্যাম্প দিয়ে হামলা চালায়। এতে ওশান হাই স্কুলের দুইজন শিক্ষক ও খেলোয়াড়সহ ১৩ জন মাথায় ও শরীরে বেশ গুরুতর আঘাত হয়। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করানো হয়। আহতরা হলেন- স্কুলের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ (২৮), সহকারি শিক্ষক মো. আসিফ খান চৌধুরী (৩৩), খেলোয়াড় যথাক্রমে মো. তাসফিকুল ইসলাম জিসান (১৪), মো. সাইফুল ইসলাম (১৫), মো. সামির হোসেন (১৭), মো. জিসান হোসেন রাফিজ (১৬), মোঃ ফয়সাল হোসেন (১৭), মো. সৌরভ (১৫), মো. জারিফ হোসেন (১৫), মো. অমি (১৫), মো. আব্দুল্লাহ আল মুবিন (১৩), মো. সিফাত (১৭), মো. কাজী রিহান রশিদ (১৫)। আহতরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD