1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিচারের দাবিতে যুবদল নেতার মরদেহ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিচারের দাবিতে যুবদল নেতার মরদেহ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লায় যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে তৌহিদুর রহমানের বাড়ি থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে মরদেহ কুমিল্লা প্রেসক্লাবে নিয়ে এই মানবন্ধন করা হয়।

কুমিল্লা প্রেসক্লাবে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসীর অনেকে। মানববন্ধনে তৌহিদুরের পরিবার ও এলাকাবাসী ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে তৌহিদুলকে যৌথবাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ পরিবারের সদস্যদের কল করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পারে পড়ে আছে। সেখান থেকে পুলিশ প্রথমে তৌহিদুলকে সদর হাসপাতালে, পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের অভিযোগ নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে তৌহিদুরের। তৌহিদুর রহমানের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয় তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুর রহমান মারা যাওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর বলছে, এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD