1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
কুমিল্লার লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রধান পৃষ্টপোষক লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সভাপতি ফয়সাল ইসলাম বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাফসান ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আবদুল হান্নান, হেড মুহাদ্দিস মাওলানা ড. আবদুল হালিম, রাজনৈতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির রাতুল, তন্ময় ইসলাম, সাংবাদিক ফারুক আল শারাহ, সামাজিক ব্যক্তিত্ব আজিজুল হক মজুমদার সুইট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক।
বক্তারা বলেন, তারুণ্যের সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একঝাঁক তরুণের মেধা ও বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাত্র ও তরুণ সম্প্রদায়কে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
বক্তারা, জুলাই আন্দোলনে অর্জিত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংসদে ১০% ছাত্র-তরুণদের প্রতিনিধিত্ব রাখার উপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD