1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শতাধিক শীতার্ত মানুষের মাঝে প্রেসক্লাবের কম্বল উপহার। - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

শতাধিক শীতার্ত মানুষের মাঝে প্রেসক্লাবের কম্বল উপহার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি(তদন্ত) মমিরুল ইসলাম।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD