1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বোর্ডের এইচএসসিতে ১৭১ জনের ফল পরিবর্তন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বোর্ডের এইচএসসিতে ১৭১ জনের ফল পরিবর্তন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। শুক্রবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার পুনর্নিরীক্ষণের জন্য ছয় হাজার ৭৭৫জন শিক্ষার্থী আবেদন করে। অনেক শিক্ষার্থী একাধিক পত্রে আবেদন করে। বিষয়ভিত্তিক আবেদন পড়ে ২১ হাজার ৮৫৪টি। সবগুলো খাতা পুনর্নিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-পাঁচ পায় ৩৩ জন। ফেল থেকে পাস করে ৪৪ জন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮ ফেব্রুয়ারি ঘোষিত হয়। পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে ৭৭ হাজার ৯০৭জন। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD