1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগর উপজেলা রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলার বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম। - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

মুরাদনগর উপজেলা রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলার বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম।

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম ও উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মুরাদনগর উপজেলা পরিষদের কবি কাজী নজরুল মিলনায়তনে এ পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) যুগ্মসচিব খন্দকার নূরুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইব্রাহিম খলিল।
এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান, মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, মুরাদনগর উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান, শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান, মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের ছাত্র সাদিয়া ইসলাম ইমু প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD