1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফ্যাসিবাদীরা ভারত-দুবাই বসে বসে আমাদেরকে বলছে, ‘আমরা নাকি পালিয়ে গেছি’ : হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ফ্যাসিবাদীরা ভারত-দুবাই বসে বসে আমাদেরকে বলছে, ‘আমরা নাকি পালিয়ে গেছি’ : হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

 

মো:ওমর ফারুক মুন্সী :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ পতনের পর নেতারা ভারতে ও দুবাই পালায়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে। পালানোর সময় তাদের কোন কর্মীকে সাথে নেয়নি এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারতেছে না। বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে, তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম-ওলামাদের ওপর নির্যাতন করা হয়েছে। ছিল ঢাকায় ঘুম থেকে উঠে দেখে চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামী, এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই মতবিনিময় সভায় হাসনাত আরও বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরী হয়েছে, এই বিভাজনে আল্টিমেটলি লাভ কার লাভ তাদের যারা ভারতে পালায়ে আছে। এই বিভাজন দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীর স্বার্থে।
হাসনাত আরও বলেন, নেতা হতে হবে জনমুখী ক্ষমতামুখী নয়, আপনি কোন নেতার পিছনে ঘুরবেন কাকে সমর্থন দিবেন এগুলো একটু বুঝেশুনে করবেন, নেতা যদি অত্যাচারী-নির্যাতক হয়, নেতা যদি মানুষের অধিকার হরণ করে, জমি দখল করে ওই নেতার আমাদের কোন প্রয়োজন নেই। কেউ কেউ ভারতে বসে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি, দেশ থেকে পালিয়ে কোথায় আসছি, নিজের বাড়িতে আসছি, নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয় ! যারা এই গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদেরকে বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাবো না, মানে তারাই এখন পালিয়ে আছে আর পালিয়ে থেকে আমাদেরকে বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। এটি খুবই হাস্যকর।
ধামতী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহিদুল বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মুহ্তাদির যারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, স্থানীয় মুজিবুর রহমান আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছির প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD