1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগর উপজেলার মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

মুরাদনগর উপজেলার মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

তেরো বছর পর মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার খতমে বোখারী ও দোয়া মাহফিলে কায়কোবাদ
কাঁদলেন আওয়ামী নির্যাতনের কথা স্মরন করে
মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর সংবাদদাতা ঃ
একযুগেরও বেশি সময় পরে দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসায় উপস্থিত হলেন পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ভাবে একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত উপজেলার অন্যতম প্রচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মাদ্রাাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের কুরআনে কারীমে ও সহীহ বুখারী শরীফের খতম উপলক্ষ্যে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে গত ১৬ বছরে দেশে আওয়ামী নির্যাতনের কথা স্মরন করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় তিনি মহান আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন আল্লাহ যে ভাবে আমাকে রক্ষা করেছেন এর বিনিময়ে যদি নিজেকে কোরবানি করে কুচি কুচি করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেই তবুও আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে না।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জামেয়ার মুতোওয়াল্লী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মুফতী আমজাদ হোসাইন সাহেবের সভাপতিত্বে খতমে বুখারির আখেরী দরস ও বিশেষ মোনাজাত করেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব সাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান দা: বা:। এছাড়াও বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদ ও নাযেমে দারুল ইকামা আল্লামা মুনীরুদ্দীন উসমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, হফেজ, মাওলানাসহ সকল শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ আওয়ামী নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ তেরো বছরের নির্বাসিত জীবন পাড় করে গত বছরের ২৮শে ডিসেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের মাটিতে অবতরন করেন। পহেলা জানুয়ারী মুরাদনগর আসেন। এসময় উপজেলার সকল ধর্ম বর্ণ ও শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ বিমানবন্দর ও মুরাদনগরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD